সংসদে আবেগপ্রবণ বক্তব্য মির্জা আব্বাসের
প্রকাশিত : ১৯:১০, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১, ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। সংসদে আবেগপ্রবণ হয়ে দল-মত নির্বেশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
তিনি তার বক্তব্যে জানান, নির্বাচনের পরপর তিনি স্ট্রোক করেন এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
"নেহায়েত আবেগ, ভালোবাসার কারণে আসতে হয়েছে" মন্তব্য করে তিনি আরও বলেন যে, ২০০৬ সালের পর দুই দশক পেরিয়ে আজ আবার জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত।
এসময় তিনি আবেগপ্রবণ হয়ে দল-মত নির্বেশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, "বাকি সময়টুকু যেন বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য যেন কিছু করতে পারি।"
এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরুর কিছুক্ষণ পর তিনি সংসদে যোগ দেন।
এসময় স্পিকার তাকে স্বাগত জানান। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানান।
এএইচ
আরও পড়ুন










