অতিরিক্ত রুম মিটিং, প্যানিক অ্যাটাকে হাসপাতালে পাবিপ্রবি শিক্ষার্
প্রকাশিত : ১৫:৩৮, ২৩ নভেম্বর ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাতৃভাষা হলের এক শিক্ষার্থীকে রুমমেট কতৃক হেনস্তার অভিযোগ উঠেছে। রুম মিটিংয়ের পর প্যানিক অ্যাটার্ক হলে পরবর্তীতে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, মাতৃভাষা হলের ৩০৬ নাম্বার রুমে গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১২ টা থেকে ১টা পর্যন্ত ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিম্মা খাতুন, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকেয়া আক্তার রিয়া, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নাত জাহান মুন্নি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমান রুম মিটিং করে। রুম মিটিংয়ের সময় উচ্চস্বরে কথা বলে একই সাথে ধমক দেয় পরবর্তী তিনি (সাদিয়া) অসুস্থ হয়ে যায়। কান্নাকাটি করে এবং প্যানিক অ্যাটাক হলে রাত ৩.৩০ মিনিটে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই রুমে পূর্বে কয়েকজন রুম মিটিং এবং রুমের কঠর নিয়ম-নীতির জন্য রুম পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করে।
অভিযোগকারী শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, আমি আপুদেরকে এর আগেরদিন মিটিং এ যাই নি এটা উনাদের খারাপ লাগছে তাই হলের এক আপুকে আর জিন্নাত আপুকে প্রতিদিন বলছে যাতে সরি বলি। সরি বলি নি তাই রুম মিটিং ডাকে। রুম মিটিংয়ের সময় আমার সাথে উচ্চস্বরে কথা বলে এবং ধমক দেয়। তখন আমার খুবই খারাপ লাগতেছিলো তারপর সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি ঘুমাতে পাড়তেছিলাম না, কান্না করতেছিলাম। আমার প্যানির্ক আটাক হয় আমি হাসপাতালে যেতে চাইলে আমাকে নিয়ে যেতে রাজি হয় না কারণ বিষয়টা তাঁরা গোপন রাখতে চেয়েছিলো।
তিনি আরো বলেন, ম্যাম ২৪ জুন গণরুম থেকে রুমে উঠতে বলেন, আমি ২৪ জুন উঠতে চাইলে রিয়া আপু বলে আমাদের পরীক্ষা তুমি পরে রুমে উঠবে। পরে আমি ৫ জুলাই রুমে উঠে যায়। রুমে আসার পর থেকেই মিম্মা আপু আর রিয়া আপু আমার সাথে খারাপ আচরণ করেন। ল্যাপটপে কিবোর্ড দিয়ে টাইপ করলে শব্দ হলে, মশারী টাঙ্গানো নিয়ে, ঘুমানো নিয়ে, কথা বলা নিয়ে এমনকি আমার বান্ধবী আসলেও তাঁরা সেগুলো নিয়ে কথা বলে। আমি জুনিয়র তাঁরা আমার উপর অধিপত্য বিস্তার করতে চেয়েছেন।
রোকেয়া আক্তার রিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট। আমরা সেদিন মিটিং করি নি রুমে সমস্যা হয়েছিলো সেগুলো নিয়ে কথা বলেছি। তারপর আমার সবাই ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পরে সাদিয়া বাহিরে গিয়ে কান্না করে আমরা রুমে নিয়ে এসে মাথায় তেল দিয়ে দেই, প্রাথমিক চিকিৎসা করি। তারপর সাদিয়া হাসপাতালে যেতে চাইলে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিম্মা আক্তার বলেন, সাদিয়া আমার উপরে যেগুলো অভিযোগ এনেছে সেগুলো মিথ্যা। সে সত্য কথা বলেনি। আমরা একটু রুমে নিয়ম মেনেই চলি। আমি রুমে সিনিয়র কিন্তু কখনো রুমে কোন সমস্যা করিনি।
মাতৃভাষা হলের হল প্রভোস্ট ড. রেবেকা সুলতানা রেখা বলেন,নির্যাতনের বিষয়টি আসলে তেমন কিছু নয়। সে অসুস্থ বোধ করায় তাকে তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সাদিয়া যেহেতু ওই রুমে আর থাকতে চাচ্ছে না, তাই আমরা তার রুম পরিবর্তন করে দিবো। আমার কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি।
আরও পড়ুন










