ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

আল-আরাফাহ্ ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৬১২তম সভা বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান হাফেজ মোঃ এনায়েত উল্লাহ এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম রহমান, সদস্য নাজমুল আহসান খালেদ, মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আহামেদুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি