ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের শরী‘আহ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৩ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের শরী‘আহ সচেতনতা সম্মেলন ৩ জুলাই শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ব্যাংকের পরিচালক খুরশিদ উল আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। 

ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাঈদ মো. ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ঢাকা সাউথ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি