ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ইসলামী ব্যাংক বগুড়া জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১২ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ১০ জুলাই অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ ওয়েবিনারে বক্তব্য দেন। ব্যাংকের বগুড়া জোনপ্রধান মো. আবদুস সোবহান এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং বগুড়া জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি