ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ওয়েবিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার (৩ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখেন ব্যাংকের ডাইরেক্টর মোঃ কামরুল হাসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুলাহিল বাকী। 

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজির সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং রাজশাহী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি