ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ওয়েবিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহুম্মদ রুহুল আমিন রব্বানী। 

সিলেট জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন এর সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। সিলেট জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি