ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন বলেন, ইসলামাী ব্যাংক শরী‘আহ ভিত্তিক ব্যাংক। তাই আমাদের সব কার্যক্রম পরিচালনায় ইসলামী শরী‘আহ কে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেতে হবে।


আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি