ঢাকা, রবিবার   ০১ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করলেন স্পীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:০৪, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংক আয়োজিত তিন দিনব্যাপী “ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৮” বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার শুরু হয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,  ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম তাদের ফুলেল শুভেচ্ছা জানান। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম শহীদুল হক খন্দকার, নির্বাহী এবং ব্যাংকের গ্রাহক ও নারী উদ্যোক্তা শাহিদা পারভীন এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি