ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

কর্মীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

প্রকাশিত : ২০:১৩, ৩১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেড তার প্রধান কার্যালয়ে কর্মীদের জন্য অর্ধ দিবসব্যাপী ‘তারা: গ্রাহক সেবা অভিজ্ঞতা’ সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করেছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান বিলকিস জাহান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই কর্মশালায় ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’, এর এক্সক্লুসিভ পণ্য এবং গ্রাহক সেবা অভিজ্ঞতা বিষয়ে আলোকপাত করা হয়েছে।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি