ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কুবির সাবেক উপাচার্য আমির হোসেন খান আর নেই

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ১৪ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন। 

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। 

অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।

২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি