ঢাকা, বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

‘ক্যাম্পাস লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিতে মালয়েশিয়া গেল ৩ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:২৮, ২২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ‘ক্যাম্পাস লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিতে বাংলাদেশের ৩ তরুণ শিক্ষার্থী মালয়েশিয়া গেছেন। 

বুধবার (২১ অক্টোবর) শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তারা।

তারা মালয়েশিয়ার জিওমেটিকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন: ফাইয়াজ কবির তাওয়াফ। সভাপতি, ইউনাইটেড ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল। মুরসালিন মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল। মইন হাসান, সহ-সভাপতি আমেরিকার ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল।

এই আন্তর্জাতিক ক্যাম্পাস লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে  বাংলাদেশ ও মালয়েশিয়ার তরুণ ছাত্র নেতৃত্বের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সুশাসন, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ থাকবে। 

এ ধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ তরুণ নেতৃত্বের অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি