ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

চাকসু নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর

প্রকাশিত : ১৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার জানান, দীর্ঘ ২৮ বছর ধরে ‘চাকসু’ না থাকায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় হচ্ছে না। নির্বাচন হলে দাবি আদায় সম্ভব হবে। তারই ধারাবাহিকতায় আমরা গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি। অনতিবিলম্বে চাকসু নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আগামী দিনে উপাচার্যকে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি