ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় বাকপ্রতিবন্ধী শিশুধর্ষণ : গ্রেপ্তার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৩, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ১০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মিন্টুর মুরগির খামারে সোমবার সকালে ধর্ষণের ঘটনা ঘটে। ওই খামারে বাক-প্রতিবন্ধী শিশুকে আমির হোসেন ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন খামার মালিক মিন্টু। পরে এলাকাবাসী শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলায় মুরগির খামারের মালিক মোহাম্মদ মন্টু ও আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি ফকরুল মামলার বরাতে বলেন, সোমবার সকালে মিন্টুর মুরগির খামারে নিয়ে বাক-প্রতিবন্ধী ওই শিশুকে আমির হোসেন ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন খামার মালিক মিন্টু।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি