টঙ্গীতে চা দোকানদার যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১০:০৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দোকান বন্ধ করে রাতে বাসায় ফিরছিলেন ওই যুবক। পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর কেরানিটেক বস্তির পাশে রেলওয়ে লাইনের পাশে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত জয় চা দোকানদার। সে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, গেল রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূর আলম।
এএইচ
আরও পড়ুন










