ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১৭, ২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের বগির জয়েন্টের হোক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  শুক্রবার (২ অক্টোবর) দুপুর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের বগির সংযোগস্থলের হোক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছনের সাতটি বগি বনের ভেতরেই লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে এবং ইঞ্জিনসহ সামনের বগিগুলো নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে আসে।

পরবর্তীতে বিষয়টি টের পেয়ে উদ্ধারকারী দল ও রেলের সংশ্লিষ্ট কর্মীরা বনের ভেতরে থাকা বগিগুলোর কাছে ফিরে যান। বর্তমানে বিচ্ছিন্ন বগিগুলোর হোক পুনরায় সংযোগ করার কাজ চলছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাউয়াছড়া বনে বগি আটকে থাকায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হওয়া মাত্রই আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি