ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রাইম ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

গতকাল বুধবার কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ১৭ টাকা ২৬ পয়সা।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ। কোম্পানিটির এজিএম আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

আরকে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি