ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. মিজানুর রহমান

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে সংস্থাপন শাখা-২ এর উপ-রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। 

এই নিয়োগ আদেশ আজ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি