ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বেসিক ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৩, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বেসিক ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী একটি কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ।

কনক কুমার তার বক্তব্যে এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মশালা থেকে অর্জিত জ্ঞান মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যবহারের পরামর্শ দেন। কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি