ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

বেসিক ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ক্রেডিট রেটিংস’র চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ১৭:৫২, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  চুক্তি অনুযায়ী আগামী চার বছর (২০১৮-২০২১) বেসিক ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পাদনের কাজ করবে ন্যাশনাল ক্রেডিট রেটিংস।

গত সোমবার বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব আহম্মদ হোসেন এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব দেওয়ান মুজিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।এসময় ব্যাংকের মহাব্যবস্থাপকরা এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএম/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি