ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

ব্রিটিশ নাগরিকের ব্যাংক হিসাব থেকে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৫, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রফেসর ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ফিরোজুল হক চৌধুরীর ছেলে রিচার্ড চৌধুরী ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন। 

মামলায় ফাতেমা বেগম, তার ছেলে সাকিব ইমাম চৌধুরী, সামিয়া সাইয়েদসহ ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবীর অভিযোগ, ২০১৫ সালে ইস্টার্ন ব্যাংকের চৌমুহনী শাখায় ফিরোজুল হক চৌধুরীর হিসাবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জমা ছিল। তিনি বিদেশে অবস্থানকালে তার অজান্তে জাল স্বাক্ষরের মাধ্যমে চেক ব্যবহার করে প্রায় ৫ কোটি টাকা তুলে নেওয়া হয়। 

পরে বিভিন্ন শাখার মাধ্যমে ওই অর্থ কয়েকজনের হিসাবে স্থানান্তর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

এদিকে, ২০২৩ সালে যুক্তরাজ্যে ফিরোজুল হক চৌধুরীর মৃত্যুর পর ভুয়া মৃত্যু সনদ তৈরির অভিযোগেও আরেকটি মামলা হয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি