ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ব্র্যাক ব্যাংক এর সেলস কোচিং ফর হাই পারফরম্যান্স কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি এসএমই ব্যাংকিং এর কর্মকর্তাদের জন্য সেলস কোচিং ফর হাই পারফরম্যান্স বিষয়ক দুইদিনের কর্মশালা আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

গত ১১ ও ১২ মার্চ ব্যাংকের হেড অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসএমই ব্যাংকিং ডিভিশনের বিজিনেস ডেভেলপমেন্ট ম্যানেজারবৃন্দ এতে অংশগ্রহণ করেন।  

ভারত থেকে আগত কর্পোরেট স্কিল ফ্যাসিলেটর সুব্রত দত্ত এই কর্মশালা পরিচালনা করেন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি, টিমকে পরিচালনা এবং অনুপ্রাণিত করার বিভিন্ন কর্মপদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।

কেআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি