ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

ভিসা বন্ধ করার মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয়: রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১২ এপ্রিল ২০২০

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কোনো দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেয়ার যে হুমকি দিয়েছেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। খবর পার্স টুডে’র। 

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তখন আমেরিকা কোনো অজুহাতেই ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে না।

তিনি শনিবার মস্কোয় এক বক্তব্যে আরও বলেন, করোনার এই প্রকোপের সময় আমেরিকার নীতিতে মৌলিক যেকোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প শুক্রবার এক বক্তব্যে বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও যেসব দেশ আমেরিকায় আটকে পড়া নিজ নাগরিকদের দ্রুততার সঙ্গে ফিরিয়ে নিতে ব্যর্থ হবে সেসব দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দেবে আমেরিকা।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি