ঢাকা, রবিবার   ০৫ এপ্রিল ২০২৬

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ৫ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় রামেক মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। 

রামেক মুখপাত্র বলেন, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত (গত ২৪ ঘন্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত মারা গেছে দুই শিশু। হাম সাসপেক্টেড হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। নতুন ও পুরনো সবমিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ১২৫ জন।

আমি আরও জানান, হামে আক্রান্ত ও মৃতদের অন্তত সত্তর শতাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিশু।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে। 

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি