ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাবিতে দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু

প্রকাশিত : ১৫:০৬, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:০৮, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে এ সম্মেলন উদ্বোধন করেন উপচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের করে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

প্রফেসর ড. এম আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলন বক্তা ছিলেন কথাসাহিত্যিক প্রফেসার হাসান আজিজুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ একেএম মোস্তফিজুর রহমান আল-আরিফ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি