ঢাকা, বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১০, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার ষ্টীল মিলের রি-রোলিং মিলে ভাট্রি বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার রাত ৯টায় উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- আবির, নাবির, নাজমুল ও রকিব। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এর মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

জানা যায়, রাতে মিলে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টি বিস্ফোরণ হয়। এতে চার শ্রমিক দগ্ধ হয়। প্রথমে তাদেরকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বার্ন ইউনিটে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি