ঢাকা, রবিবার   ০৮ মার্চ ২০২৬

৮ জানুয়ারি আসছে ৫০ টাকার নতুন নোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৩৩, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই সংবলিত নোট আগামী রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। 

এরপর বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি