ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার পালপাড়া মহল্লায় দেড় বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
 

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ শুক্রবার দুপুরে আক্কেলপুর পৌর এলাকার ইমরান হোসেনের  শিশু কন্যা  মুনিরা বাড়ির সামনে পুকুরের পানিতে সকলের অগোচরে পড়ে যায়। আনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি ।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি