ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৫৬, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি।

বুধবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্ছ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবাকেও সমাহিত করা হয়েছিল।

মৃত্যুর আগে বলে খামেনি গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়।

শনিবারের ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো। এদিকে ওই হামলায় আহত আলি খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দুদিন মারা গেছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দেয় এনডিটিভি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি