ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

ইরানের মিনাব গার্লস স্কুলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের মিনাব কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, সেখানে গার্লস স্কুলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা এখন ৯৫ জন।

তিনি জানান, নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

স্কুলটির অবস্থান ইরানের বিপ্লবী গার্ডের একটি কমপ্লেক্সের কাছে। এটি মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয় বলে আগে খবর পাওয়া যায়।

শনিবার ওই স্কুলটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই স্কুলে গতকাল সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি