ইরানের হামলায় সৌদিতে বিধ্বস্ত মার্কিন বিমান, ছবি প্রকাশ
প্রকাশিত : ০৮:৫২, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৫৫, ৩০ মার্চ ২০২৬
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই দিন আগেই এই ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
ছড়িয়ে পড়া বিধ্বস্ত বিমানের ছবির সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। ছবিতে বিধ্বস্ত বিমানটির নম্বর পরিষ্কার দেখা যাচ্ছে।
এই বিশেষ বিমান এবং বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইরান।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ১৬টি সচল “বোয়িং এ-৩ সেন্ট্রি” বা এডব্লিউএসিএস বিমান রয়েছে, যা এই হামলার ফলে কমে ১৫টি হবে।
বিমানটির ফ্লাইটের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হামলার আগে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি এডব্লিউএসিএস বিমান মোতায়েন ছিল।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে, ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে তারা একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ‘সমন্বিত যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের’ গোলায় এ নিয়ে ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা ১৩৮ এ পৌঁছাল।
এএইচ
আরও পড়ুন










