ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েল ‘সন্ত্রাস’ ছড়াচ্ছে মুখ ফসকে বললেন মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২১ জুন ২০২৫

Ekushey Television Ltd.

এক বৈঠকে মুখ ফসকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেছেন, ‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। পরে আবার তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’। তার এই বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্যের সময় তিনি এই কথা বলেন। খবর আল জাজিরার

ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যদিও রাষ্ট্রদূত ডরোথি দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

বক্তব্যে তিনি ইরানকে দায়ী করছিলেন চলমান উত্তেজনার জন্য। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ‘ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়।’

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো, তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি