ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে কুমিল্লা, ঢাকা সেন্ট্রাল, খুলনা ও সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। মূল বিষয়ের উপর বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাঈদ কামরান আহমেদ ও মোঃ হেদায়েত উল্লাহ।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি