ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

এএসপি শিপনের দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৭, ১০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চিকিৎসা নিতে গিয়ে রাজধানীর আদাবরে হাসপাতালকর্মীদের মারধরে নিহত বরিশালের সহকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটির কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়। 

এর আগে স্থানীয় ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়। 

নিহতের পরিবারের অভিযোগ, ‘সোমবার (৯ নভেম্বর) মানসিক চিকিৎসার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়েছিল। ওই হাসপাতালে ভর্তির পরপর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।’

শিপনের গ্রামের বাড়ি কাপাসিয়া উপজেলায় হলেও ছোটবেলা থেকেই থেকেছেন গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায়।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি