ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ১৪:১৬, ২০ মে ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়  দুই হাজারের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে দাবি করেছে বিজিবি। নিহত সেলিম মিয়া (৪৫) শাহাপুর দরগাহ এলাকার আলী আহাম্মদের ছেলে।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, রোববার রাত ১টার দিকে সদর উপজেলার শাহাপুরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

বিজিবি কর্মকর্তা মহিউদ্দিন বলেন, “বিজিবির টহল দল গোলাবাড়ি সীমান্তে শাহাপুর দরগাহ মাদরাসার দক্ষিণে একটি নির্জন বাগানে অবস্থান নিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারীরা।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়লে সেলিম আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি