ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

কুয়াশায় বন্ধ ফেরি পারাপার,  অপেক্ষায় ৭শ’ যানবাহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কার‌ণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের ২১ জেলার প্র‌বেশদ্বার দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ রেখে‌ছে বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ। ফ‌লে নদী পা‌রের অপেক্ষায় আটকা প‌ড়ে‌ছে প্রায় ৭ শতা‌ধিক যানবাহন।

‌সোমবার রাত ১১টা থে‌কে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ রুটে চলাচলরত ১৫টি ফেরির মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ১১টি ফেরি অবস্থান করে।

দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় শী‌তের ম‌ধ্যে দীর্ঘ লাইনে আট‌কে থে‌কে চরম ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন যাত্রী,  যানবাহ‌নের চালক ও হেলপাররা। কুয়াশার ঘনত্ব বে‌শি হওয়ায় যানবাহনগু‌লো‌কে হেড লাইট জ্বা‌লি‌য়ে চলাচল কর‌তে দেখা‌গে‌ছে।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট  সহকারী ব্যবস্থাপক (বা‌ণিজ্য) খোর‌শেদ আলম জানান, ‘কুয়াশার কার‌ণে নদী‌তে কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌বে। স্বাভা‌বিক চলাচল শুরু হ‌লে দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ ক‌মে যা‌বে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি