ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে পোল্ট্রি ফিডের গোডাউনে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের দিঘীরচালায় পোল্ট্রি ফিডের একটি গোডাউনে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে গোডাউনে থাকা ওষুধসহ বিভিন্ন মালামাল। 

রোববার ভোর ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের দিঘীরচালা এলাকায় ইনোভা এনিম্যাল হেলথ লিমিটেডের গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে গেছে ওষুধ সহ বিভিন্ন মালামাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি