ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ১৮ মে ২০২৬ | আপডেট: ১২:৪১, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই গ্রাফিতি ইস্যুতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে- এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করে। 

সন্ধ্যায় নগরের টাইগার পাস এলাকায় চসিক কার্যালয়ের প্রবেশমুখের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রাতে বিএনপি ও এনসিপি’র নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তাতে দু'পক্ষের সংঘর্ষ হয়।
তবে পুলিশের উপস্থিতির কারণে ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি