ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

চন্দনপুরে ৩৭৫ হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়নে সরকার প্রদত্ত ৯টি ওয়ার্ডে ৩৭৫ জন হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় দিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, চন্দনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান, ইউপি সচিব আমিনুর রহমান, সাবেক সচিব আশরাফ হোসেন, ইউপি সদস্য আব্দুস ছালাম, জাহানারা খাতুন, আনোয়ার হোসেন, সিঙ্গাপুর প্রবাসী নাজমুল শাহাদাৎ ময়না, সমাজসেবক হারুন অর রশিদ, আওয়ামী লীগ নেতা শওকত আলী খাঁ, হারিজ মোহাম্মদ পরশ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি