ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, ‘লাল রঙের তরল’ নিক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২৩ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জার্মানির রাজধানী বার্লিনে সফরকালে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার ওপর লাল রঙের মতো কিছু একটা নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে জার্মান পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে এই ঘটনা ঘটে। এতে পাহলভি শারীরিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হননি। খবর আনাদলু এজেন্সির।

প্রতিবেদন অনুযায়ী, একটি ফেডারেল প্রেস কনফারেন্স শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি নিক্ষেপ করেন। তরলটি তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। ঘটনাস্থলেই পুলিশ অভিযুক্তকে আটক করে।

ঘটনার পর পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। তবে এর আগে সংবাদ সম্মেলনে ইরানে হামলার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন পাহলভি।

৬৫ বছর বয়সী রেজা পাহলভি ইরানের শেষ শাহ শাসকের ছেলে। তার বাবা ১৯৭৯ সালে জনপ্রিয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। তবে ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এখনো স্বপ্ন দেখেন তিনি একদিন ইরানে ফিরবেন এবং দেশটিতে শাহদের শাসন ফিরিয়ে আনবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি