জ্বালানির চড়া দাম ও মূল্যস্ফীতিতে বিশ্ববাজারে অস্থিরতা
প্রকাশিত : ১৩:০৫, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২২, ২ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ প্রতিনিধিমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং তার প্রভাবে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি ও সরকারি ঋণের বোঝা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক আর্থিক বাজারে।
বুধবার বিশ্বজুড়ে সরকারি বন্ড বিক্রির ব্যাপক চাপ দেখা গেছে, যা ঋণ গ্রহণের খরচকে বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দিয়েছে। মূলত সরকারি বন্ডের ইল্ড (সুদের হার বা আয়ের হার) বৃদ্ধি পাওয়ার অর্থ হলো অর্থের সংস্থান মহামূল্য হয়ে ওঠা।
এর ফলে একদিকে যেমন সাধারণ ভোক্তাদের গৃহঋণের (মর্টগেজ) কিস্তি বেড়ে যাচ্ছে, অন্যদিকে দেনার দায় সামলাতে হিমশিম খেয়ে সরকারগুলোকেও উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয় ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে।
সর্বোচ্চ চূড়ায় বন্ডের আয়ের হারআন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, বিশ্বের প্রায় প্রতিটি বড় অর্থনীতিতেই সুদের হার লাফিয়ে বাড়ছে:যুক্তরাষ্ট্র: ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড বেড়ে ৪.৮১ শতাংশে পৌঁছেছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বাজার বিশ্লেষকদের মতে, এই হার ৫ শতাংশের দিকে ধাবিত হলে তা শেয়ারবাজারকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে। জাপান ও অস্ট্রেলিয়া: জাপানের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড ৩ শতাংশ ছাড়িয়েছে, যা বিগত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সমমেয়াদি বন্ডের ইল্ড বেড়ে দাঁড়িয়েছে ৫.১৯৮ শতাংশে, যা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।ইউরোপ: জার্মানির ‘বান্ড ফিউচারস’ ০.৩৫ শতাংশ কমে ২০১১ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
অন্যদিকে ফ্রান্সের ‘ওএটি ফিউচারস’ ০.৩৭ শতাংশ কমে এ যাবৎকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে।বাজারের এই টানা পতনের বিষয়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা বলেন, বন্ড বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতি ও রাজস্ব ঝুঁকির বিপরীতে বাড়তি আয়ের দাবি করছেন। ক্রেতাদের পুনরায় বাজারে ফেরাতে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি বন্ডের আয়ের হার ৫ শতাংশে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।
আগুনে ঘি ঢালছে 'এআই' ও প্রযুক্তি খাতসার্বভৌম বন্ডের বাজারের এই টানা দরপতনের নেপথ্যে নতুন অনুঘটক হিসেবে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এআই খাতের চড়া উন্নয়ন ব্যয় মেটাতে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো (হাইপারস্কেলার) বাজার থেকে বিপুল পরিমাণ বন্ড বিক্রি করে তহবিল সংগ্রহ করছে। টোকিওভিত্তিক নোমুরা সিকিউরিটিজের প্রধান ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট নাকা মাতসুজাওয়া জানান, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশি মুনাফা বা সুদের হার দিয়ে তহবিল তোলায় সামগ্রিক বন্ড বাজারেই ইল্ড বেড়ে যাচ্ছে।
তবে এআই-ভিত্তিক উৎপাদনশীলতার সুফল যদি কর্মীদের মজুরি বৃদ্ধিতে ভূমিকা রাখে, তবেই কেবল চড়া সুদের এই ধাক্কা বৈশ্বিক অর্থনীতি সামলে নিতে পারবে।বছরের ব্যবধানে সরকারি ঋণ গ্রহণের খরচে বড় লাফ(১ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী স্বল্প ও দীর্ঘমেয়াদি বন্ডের ইল্ডে বেসিস পয়েন্টের পরিবর্তন)দেশ২ বছর মেয়াদি (বেসিস পয়েন্ট)১০ বছর মেয়াদি (বেসিস পয়েন্ট)জাপান+৬৩+৯৩যুক্তরাষ্ট্র+৮৯+৬৩ফ্রান্স+৮৭+৬৩ইতালি+৯১+৬৭জার্মানি+৮১+৪৮যুক্তরাজ্য+৭০+৬০অস্ট্রেলিয়া+৬৯+৪০কানাডা+৪২+৩০
সূত্র: রয়টার্স
আরও পড়ুন










