ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

টঙ্গীতে মাদক মামলায় গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ২৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে মাদক মামলায় রেজাউল করিম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর পূর্ব থানা পুলিশ তাকে গ্রেফতার করে। টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে মাদক পৌঁছে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত রেজাউল করিম টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি