ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

টাকা না পেয়ে মা’কে হত্যা করলো ছেলে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪২, ২২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মায়ের জমানো টাকা চেয়েও না পাওয়ায় মা’কে রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শনিবার (২১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

ছেলের হাতে খুন হওয়া দেলোয়ারা বেগম (৫৫) ওই এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, ‘সাইফুল তার মায়ের মাটির ব্যাংকে জমানো টাকা জোর করে নিতে চাইলে তার মা দেলোয়ারা বেগম এতে বাধা দেন। এক পর্যায়ে সাইফুল তার মাকে রড দিয়ে পিটিয়ে ঘরের বাথরুমের ভেতরে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরে ঘাতক সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।’

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি