ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

তিনদিনের সফর শেষে চীন ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) দুপুরের পর বিমানবাহিনীর এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন তিনি।

এ সময় তার সম্মানে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনদিন আগে বেইজিংয়ে আসেন ট্রাম্প। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টানা দুদিন বৈঠক করেন তিনি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু ওঠে আসে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায়। অপরদিকে চীন যুক্তরাষ্ট্রকে জানায়, তাইওয়ানকে তারা একীভূত করবে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি এতে বাধা দেয়, তাহলে তাদের সঙ্গে সংঘাত বাড়বে।

বাণিজ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চীন যক্তরাষ্ট্রের থেকে বোয়িংয়ের ২০০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ট্রাম্প তিনদিনের এ সফরে চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখেছেন।

সূত্র : সিএনএন

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি