ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আজিজুল হক (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কেপটাউন শহরে এ ঘটনা ঘটে বলে তার চাচাত ভাই সুজন হোসেন জানান।

তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারীপাড়া গ্রামে। তিনি এ গ্রামের আবুল বেপারীর ছেলে।

সুজন হোসেন বলেন, আজিজুলসহ তার কয়েক ভাই মিলে কেপটাউনের হাংক ওভার পার্ক এলাকায় একটি মুদির দোকান চালাতেন। তিনি বলেন, দক্ষিণ অফ্রিকায় থাকা আজিজুলের ছোট ভাই আবু সাইদ ও তার এক খালু বুধবার রাতে আমাদের মোবাইলে ফোন করে আজিজুলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে জনিয়েছেন।

তার পরিবার জানায়, অনেক কষ্ট করে পরিবারের সুখের আশায় আফ্রিকায় পাঠাইছিলাম। এখন কীভাবে লাশ দেশে আইন্না মাটি দেবো?

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি