ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

দখল আর দূষণে মৃতপ্রায় খরস্রোতা ব্র‏হ্মপুত্র (ভিডিও)

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

অপরকল্পিত বাঁধ, দখল আর দূষণে জামালপুরের এক সময়ের খরস্রোতা ব্র‏হ্মপুত্র এখন মৃতপ্রায়। যে নদকে ঘিরে জামালপুরে গড়ে উঠেছিল জনবসতি আর জেলার যোগাযোগের অন্যতম পথ সেই ব্র‏হ্মপুত্র অস্তিত্বই হারাতে বসেছে।

দেশের উত্তর আর পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্যে এই নৌপথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক আগেও ব্র‏হ্মপুত্রে বিশাল পালতোলা নৌকার আসা-যাওয়া ছিল। মুখর থাকতো শহরের বিভিন্ন ঘাট। ঘাটে ভিড়তো ধান, চাল, পাটসহ নানা পণ্য বোঝাই নৌকা।

স্থানীয়রা জানান, এখানে নৌকা চলাচল করতো, আমারও চারটি নৌকা ছিল। একসময়ে খরস্রোতা ছিল, জীববৈচিত্র্যের সমাহার ছিল, প্রাণ ছিল।

নদের যেটুকও বা অস্তিত্ব আছে শহরের নানা বর্জ্যে তাও দূষিত হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, যত ময়লা-আবর্জনা আছে তা ফেলা হচ্ছে এই নদে। গন্ধে থাকা যায় না। এই ব্রহ্মপুত্র নদটি এক সময়ে প্রমত্তা নদ ছিল কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের ফলে নদটি তার সাধারণ গতিপথ হারাচ্ছে। 

জেলা প্রশাসন বলছে, নদী দূষণ রোধে সকল ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। 

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন, আমরা খুব শীঘ্রই একটি অভিযান পরিচালনা করে প্রথমে এটি পরিষ্কার করবো। আর যাতে কেউ ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।

নদী কেন্দ্রীক ব্যবসা বাণিজ্য, পরিবেশ রক্ষা আর মাছের ভান্ডার ফিরিয়ে আনতে খনন করে ব্র‏হ্মপুত্রকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের।
দেখুন ভিডিও :

এএইচ/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি