দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
প্রকাশিত : ১৫:৪৬, ২২ এপ্রিল ২০২১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনার কবলে পরে আপন দুই ভাইয়ের হতহাতের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক স্কুলছাত্র শুভ (১৭) নিহত হয়েছেন। আরোহী নিহতের ছোটভাই লিমন (১৫) আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা দামড়হুদা উপজেলার চিতলা গ্রামের টোটন আলীর ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, শুভ ও লিমন মোটরসাইকেলে মাঠ থেকে বাড়ি ফেরার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায়। সে সময় এক পথচারীর গায়ের ওপর তুলে দিলে দুজনই আহত হয়।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
এএইচ/ এসএ/
আরও পড়ুন










