ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
প্রকাশিত : ২০:৫৭, ১ মে ২০২১
নারায়ণগঞ্জ নগরীর বেপারী পাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রামু চন্দ্র বর্মন নামে এক যুবকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ুন কবির এর আদালত এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নারী ও শিশু নির্যাতন আইনে (ধষর্ণ) মামলায় গ্রেপ্তারকৃত রামুকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজহারে বলা হয়েছে, ওই কিশোরীর মায়ের সঙ্গে স্বর্ণালংকার ক্রয় ও বন্দকী রাখার মাধ্যমে পরিচয় হয় অভিযুক্ত রামু চন্দ্র বর্মনের সাথে। সেই সুবাদে লেনদেন করার জন্য রামু তাদের বাসায় যাতায়াত করতো।
গত ২৮ এপ্রিল দুপুরে রামু চন্দ্র বর্মন বাসায় গিয়ে ওই কিশোরীর মায়ের খোঁজ করেন। তার মাকে না পেয়ে ঘরে ঢুকে ওই কিশোরীকে নানভাবে ভয়ভীতি দেখায়। এ পর্যায়ে তাকে ধষর্ণ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার ওই কিশোরীর মা মামলা দায়ের করেন।
সদর মডেল থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রামু বর্মণকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সম্পন্ন করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন










