ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

নবাবগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ২১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখা কমিটির সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার দুপুরে উপজেলা সদরে স্বাস্থ্যবিধি মেনে এ সভা করা হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবাবগঞ্জ উপজেলার সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর কমিটির সদস্য মিনহাজুল আবেদিন মৃদুল।

সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকির আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহ-সভাপতি আলহাজ উল্লাহ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ মো. বজলুর রশিদ, সদস্য- আল মেরাজ, ওহামা চিশ্তী, বিপ্লব ঘোষ, নবীন সরকার, আক্তার হোসেন, বেগম সামছুন্নাহার, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমূখ।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি