ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

নাসিরনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ২৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কৃষি পুর্ণবাসন ও প্রণোদনার আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোর্কণ ইউনিয়নের কৃষক-কৃষাণীদের মধ্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। 

অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ। এ সময় সুবিধাভোগী কৃষক, কৃষানীসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, কৃষি পুর্ণবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর ২০২০-২১ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি